"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সেতুর উপর থেকে চলন্ত মালগাড়িতে আছড়ে পড়লো ১টি যাত্রীবাহী গাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ গতকাল ভোররাতেরবেলা মুম্বই-পনভেল রোড ধরে নেরালের দিকে যাওয়ার পথে একটি গাড়ি সেতুর উপর থেকে আছড়ে পড়লো একটি ছুটন্ত মালগাড়ির উপর। এই দুর্ঘটনায় গাড়ির ভেতরে থাকা তিন জন মারা গিয়েছেন। মৃতরা হলো ৪১ বছর বয়সী ধর্মানন্দ গাইকড় ও দুই তুতো ভাই ৪৬ বছর বয়সী মঙ্গেশ যাদব এবং ৪৮ বছর বয়সী নীতিন যাদব।

সূত্রের খবর, সেতুর নীচ দিয়ে মালগাড়িটি পনভেলের দিক থেকে রায়গড় জেলার কারজাতের উদ্দেশ্যে যাচ্ছিল। আচমকা সেতুর উপর থেকে গাড়িটি মালগাড়ির উপর আছড়ে পড়ায় মালগাড়ির কয়েকটি বগি লাইন থেকে একেবারে ছিটকে পড়ে।


এই দুর্ঘটনার পর ৩টে ৪৩ মিনিট থেকে আজ সকালবেলা ৭টা ৩২ মিনিট অবধি রেললাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এছাড়া দুর্ঘটনাটির কারণে ১৭৩১৭ হুব্বল্লি-দাদার এক্সপ্রেস ট্রেনটিকে রুট পরিবর্তন করে কারজাত-কল্যাণ রুট দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930