"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারের হাতেই যৌন হেনস্থার শিকার ১ নাবালিকা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ রক্ষকই রূপ নিলেন ভক্ষকের ভূমিকায়। এবার দক্ষিণ চব্বিশ পরগণার কুলতুলি থানা এলাকার কাওরখালি বিদ্যাসাগর ইনস্টিটিউটের হস্টেলের মধ্যেই নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানেরই কর্ণধার রণজিৎ বৈদ্যের বিরুদ্ধে।

নির্যাতিতা নাবালিকার মা এই ঘটনায় কুলতুলি থানায় অভিযোগ দায়ের করে জানান, “প্রায় ছ’মাস আগে স্বামী মারা যাওয়ায় তিনি পরিচারিকার কাজ করেন। তাই অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতে হয়। ফলে মেয়েকে হস্টেলে রেখেছিলেন যাতে একটা নিরাপদ আশ্রয়ের ঘেরাটোপে দেখভালের মধ্যে থাকে।


কিন্তু প্রায় প্রতিদিনই সকালবেলা রণজিৎবাবু হস্টেলের ঘরে মেয়েকে যৌন নির্যাতন করতেন।” গতকাল তিনি মেয়ের সাথে দেখা করতে এলে পুরো বিষয়টি জানায়।


পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছেন। আজ ধৃত রণজিৎকে বারুইপুর আদালতে পেশ করা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930