"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দুই লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ লরি চালক

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতে দ্বিতীয় হুগলী সেতুর ওপরে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর জেরে ঘটনাস্থলেই ১ জন লরি চালকের মৃত্যু হয়। আর ৩ জন গুরুতর আহত হয়েছে। এছাড়া লরির সামনে অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দু’টি লরির পাশাপাশি আরো তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরই ছুটে যায় পুলিশ। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতার দিকে যাচ্ছিল পণ্য বোঝাই একটি লরি। ডিভাইডার টপকে আচমকা ঢুকে পড়ে সেটি অন্যদিকের লেনে। তখনই কলকাতার দিক থেকে উল্টোপথে যাচ্ছিল অন্য একটি লরি। মুখোমুখি সংঘর্ষ হয় দুটো লরির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক লরির চালকের। গুরুতর আহত হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আরও তিনটি গাড়ি। হুগলি সেতুর উপর এই দুর্ঘটনার জেরে ১ ঘন্টার বেশি সময় ধরে বন্ধ ছিল হাওড়া থেকে কলকাতাগামী লেন। যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে। দুটি লরিই অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কয়েকদিন আগেই মা উড়ালপুলে মুখোমুখি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সতর্কতা সত্ত্বেও বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930