"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুলিশের কর্মীর মৃত্যুতে গ্রেফতার ১ জন লরিচালক

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ কলকাতার মানিকতলায় কলকাতা পুলিশের কর্মী অভিজিৎ চক্রবর্তীর পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় লালবাজারের ট্র্যাফিক বিভাগের ফেটাল স্কোয়াডের হাতে গ্রেফতার ১ জন লরি চালক। ধৃতের নাম মেঘান রায়। বাড়ি বিহারের সমস্তিপুরে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ই ডিসেম্বর পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ ডিউটি সেরে স্কুটারে চেপে বারাসাতের বাড়িতে ফেরার সময় মানিকতলা থানা এলাকায় রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে তার স্কুটারে একটি সিমেন্ট বোঝাই বেপরোয়া লরি পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।


এরপর অভিজিৎ রাস্তায় ছিটকে পড়েন। তারপর আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াডের হাতে এই ঘটনার তদন্তভার যায়। পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে চিহ্নিত করার কাজ শুরু করেন।


এদিকে মেঘান পুলিশের হাত থেকে বাঁচতে কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় ঘুরে ঘুরে গা-ঢাকা দিয়ে থাকছিলেন। অবশেষে দুর্ঘটনার সাত দিন পরে বন্দর এলাকার হাইড রোড থেকে ধরা পড়ে। গতকাল তাকে শিয়ালদহ আদালতে হাজির করা হলে বিচারক অভিযুক্ত মেঘানকে ২৩ শে ডিসেম্বর অবধি পুলিশি হেফাজতে পাঠিয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031