"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাজি কিনে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় শেষ হলো ১ টি তরতাজা প্রাণ

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার মহেশতলার সম্প্রীতি উড়ালপুলের উপরে চন্দননগরের কাছে দুই ভাই মিলে বাজি কিনে ফেরার পথে মালবাহী গাড়ি ও মোটরগাড়ির মুখোমুখি সংঘর্ষে ছোটো ভাইয়ের মৃত্যু হয়। আর দুই জন আহত হয়েছে। মৃতের নাম অভিজিৎ হালদার। বয়স ২০ বছর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য পড়ে যায়।

জানা গেছে, এদিন মালবাহী গাড়ি কলকাতা থেকে বজবজের দিকে যাচ্ছিল। আর মোটরবাইকটি কলকাতার দিকে যাচ্ছিল। কিন্তু আচমকা অভিজিৎ বাইক চালানো সময় উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতেই অভিজিৎ মারা যায়। আর তার ১০ বছর বয়সী ভাই শৌভিক হালদার আহত হয়। এছাড়া মালবাহী গাড়ির চালক ৩৮ বছর বয়সী নাচরে আলাম আহত হয়েছে।


পরে মহেশতলা থানার আইসি তাপস সিংহ সহ মহেশতলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিজিৎ সহ শৌভিক এবং নাচরেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। আর শৌভিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930