"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দশ চাকার লরিতে পিষ্ট হয়ে মৃত্যু হয় ১ গাড়ি চালকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ বর্ধমানের শক্তিগড়ের ১৯ নম্বর জাতীয় সড়কে পাশাপাশি যাওয়া কলকাতাগামী একটি দশ চাকার লরি পিষে দিল চারচাকা গাড়িকে। ফলে মৃত্যু হয় ১ জনের। আর আহত হয়েছেন ১ জন।

এই দুর্ঘটনায় চারচাকা গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। আর দু’জনকে গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি হলেন ৬৫ বছর বয়সী সমরেশ মুখোপাধ্যায়। সমরেশবাবু পূর্ব বর্ধমানের কালনার বেলেহাটা গ্রামের বাসিন্দা। তিনি চালকের আসনে বসেছিলেন।


আর বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা অরিজিৎ মজুমদার নামে এক জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। কিন্তু অরিজিৎবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ‘‘জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় রাস্তার পাশে ধস নেমে রাস্তাটি একেবারে সঙ্কীর্ণ হয়ে গিয়েছে।


ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রায় নিত্যদিন দুর্ঘটনা হচ্ছে। এমনকি মৃত্যুও হচ্ছে। তবে সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টিকে তেমন গুরুত্ব দিয়ে দেখছেন না।’’ এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। কিন্তু গাড়িটিকে ক্রেন দিয়ে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031