"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিয়ন্ত্রণ হারানোর জেরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত ১ আহত ৩

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালে উলুবেড়িয়ার ১৬ নম্বর জাতীয় সড়কে জেলেপাড়ায় দিঘা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় নিহত হন ১ জন ও আহত হন ৩ জন। 

পুলিশ সূত্রে জানা যায়, ব্যারাকপুর এবং উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে দুটি পরিবার দুটি গাড়ি নিয়ে দিঘা যাচ্ছিলেন। ঠিক সেইসময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি গ্যাস ট্যাঙ্কার সজোরে একটি গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। এর ফলে ৫১ বছর বয়সী শুক্লা রায় নামে একজন মহিলা যাত্রী গুরুতর ভাবে আহত হন। তখনই রক্তাক্ত অবস্থায় তাকে এবং গাড়িতে থাকা আহত বাকি ৩ জনকে যাত্রীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই ওই মহিলার মৃত্যু হয়। আর আহত বাকি ৩ জন যাত্রীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয়।


প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।তবে ঘটনার পরই গ্যাস ট্যাঙ্কারটির চালক পালিয়ে যায়। উলুবেড়িয়া থানার পুলিশ অভিযুক্ত চালক ও কন্টেনারটির খোঁজ শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31