"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ১ সিভিক ভলেন্টিয়ার

Share

অমিত মহন্তঃ গঙ্গারামপুরঃ গতকাল গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর পাইকপাড়া এলাকায় বাড়ি থেকে ২৮ বছর বয়সী বাবুল আক্তার নামে এক সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়ায়।

পরিবার সূত্রে জানা গেছে, বাবুলের শ্বশুরবাড়ি প্রাণসাগরে যাওয়ার কথা ছিল। সেই মতো সকালে প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু আচমকা বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। এই বিষয়টি স্ত্রী সহ পরিবারের অন্যদের নজরে আসতেই গঙ্গারামপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে। এরপর বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে ওই সিভিক ভলেন্টিয়ার কি কারণে আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে পরিবার। এই পুরো ঘটনা খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।



Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31