"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আগুন পোহাতে গিয়ে বোমা ফেটে প্রাণ হারায় ১ শিশু

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার টিটাগড় থানার কাছে ওরনপাড়ায় আগুন পোহানোর সময় বোমা ফেটে গিয়ে আহত হয়েছে এক জন বালক। যা নিয়ে সমগ্র এলাকায় জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, আগুন পোহানোর সময় ১১ বছর বয়সী মহম্মদ আফরোজ আগুন কমে যাচ্ছে দেখে ইটের ফাঁক থেকে কাঠের টুকরোর সাথে গোলাকার বোমাটি বল ভেবে কুড়িয়ে এনেছিল। এরপর বোমাটি হাত থেকে পড়ে ফেটে যেতেই আশপাশে থাকা অন্যেরা সরে গেলেও আফরোজ সরতে না পারায় পা থেকে মুখ অবধি ঝলসে যায়। বাম হাতও উড়ে যায়।


এরপর তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুর প্রতিনিধি ও পুলিশের আধিকারিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন।


/

টিটাগড় পুরসভার কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী জানিয়েছেন, ‘‘এখন টিটাগড় দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। আমরা বোমা আর বারুদের স্তূপের উপরে আছি। এমন কতো বোমা যে লুকোনো আছে, তা জানা নেই।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930