"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গাড়ি চালানো নিয়ে রেষারেষির জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো ১ জন শিশুর

Share

ব্যুরো নিউজঃ আমেরিকাঃ আমেরিকার ল্যাঙ্কাস্টারে গাড়ি চালানোর সময় রেষারেষি থেকে বিবাদের জেরে একটি গাড়িতে থাকা দম্পতির চোখের সামনেই গুলিবিদ্ধ হলো তাদের ৪ বছর বয়সী শিশু পুত্র।

সূত্রের খবর, গাড়ি পাশ কাটানো নিয়ে ঝামেলার সূত্রপাত। অভিযুক্তেরা ওই দম্পতির গাড়ির পাশ কাটিয়ে বেরনোর চেষ্টা করছিল। ফলে বেশ কিছুক্ষণ দু’টি গাড়ির মধ্যে রেষারেষি হয়। এরপর অভিযুক্তরা ওই দম্পতির গাড়িকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আর তাদের শিশু পিছনের আসনে বসেছিল। ফলে গুলিটি ছুঁড়তেই ওই শিশুর গায়ে এসে লাগে।
এরপর তৎক্ষণাৎ শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই খুনের অভিযোগে ২৯ বছর বয়সী গাড়ির চালক ও সাথে থাকা ২৭ বছর বয়সী এক জন মহিলাকে গ্রেফতার করে। বর্তমানে লস অ্যাঞ্জেলেস কাউন্টি কারাগারে বন্দি আছে।
ল্যাঙ্কাস্টারের মেয়র আর রেক্স প্যারিস এই ঘটনার প্রসঙ্গে জানান, ‘‘এই ঘটনা অকল্পনীয়। এটা আমাদের পরিবারের কারোর সাথে হতে পারত।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031