"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সন্ন্যাসীর হাতে মার খেয়ে মৃত্যু হলো ১ শিশুর

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ উত্তরপ্রদেশের মথুরায় এক শিশুকে মারধর করে আছড়ে মাটিতে ফেলার অভিযোগ উঠলো এক সন্ন্যাসী বেশী ব্যক্তির বিরুদ্ধে। এর জেরে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। শিশুটির বাড়ি রাধাকুণ্ড কমিউনিটি সেন্টারের পাশে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল শিশুটি বাড়ির কাছে খেলা করছিল। কিন্তু সন্ন্যাসীর পোশাক পরা ওই ব্যক্তি সেখান থেকে যাওয়ার সময় আচমকা তাকে মারধর শুরু করেন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, শিশুটির পা ধরে দু’বার মাটিতে আছড়ে ফেলা হয়েছে। এতে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকাবাসীরা অভিযুক্তকে ধরে ফেলে মারধর করেন। আর থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই সন্ন্যাসীকে নিজেদের হেফাজতে নিয়েছে। 


পাশাপাশি শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ওই সন্ন্যাসীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন। আর পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম ওমপ্রকাশ। বয়স ৫২ বছর। মধ্যপ্রদেশের ভিণ্ড জেলার বাসিন্দা। তবে ওই শিশুটিকে মেরেছেন কেন তা জিজ্ঞাসাবাদ করেও জানতে না পারায় পুলিশ তদন্ত করে দেখছেন। কিন্তু স্থানীয়দের মারধরের জেরে ওমপ্রকাশ আহত হওয়ায় তার হাসপাতালে চিকিৎসা চলছে। ছাড়া পেলে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930