"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১ বালক

Share

অনুপ জয়সওয়ালঃ উত্তর দিনাজপুরঃ শিব মন্দিরে পূজো দিতে এসে আর পুজো দেওয়া হল না কালু হাজরা নামে এক বালকের। শিবের মাথায় জল ঢালার আগেই সে নাগর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল। বির্পযয় মোকাবিলা দল এসে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

জানা গেছে, উত্তরদিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙ্গিদিঘির বাসিন্দা ভীম হাজরা তার স্ত্রী ও নাতি কালু হাজরাকে সঙ্গে নিয়ে করণদিঘি থানার নাগর নদীতে স্নান করতে আসেন। তিনজন একসঙ্গে জলে নামলেও কালু জল থেকে না ওঠায় তাদের সন্দেহ হয়। শেষমেশ তাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করতে জলে নেমে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ এবং করণদিঘি থানার পুলিশ ছুটে আসে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দলকেও। বিপর্যয় মোকাবিলা দল তল্লাশীতে নেমে কালুর নিথর দেহ উদ্ধার করে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর তারা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পাশাপাশি তার গোটা পরিবারে শোকের ছায়া গ্রাস করেছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930