"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এটিএম প্রতারণার জেরে পুলিশের হাতে আটক ১

Share

পিঙ্কি পালঃ কলকাতাঃ আবারও করে লক্ষাধিক টাকা তুলে নেওয়ার অভিযোগে পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সৌবীর বন্দ্যোপাধ্যায় ওরফে শাহিদ আলম ওরফে জয়দেব রায়।

জানা গিয়েছে, গত ২৮ শে অক্টোবর শরৎ বসু রোডের বাসিন্দা সুদীপ রায় লেক মার্কেটের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা জমা দিতে গিয়েছিলেন। সেখানে সৌবীর সুদীপবাবুর অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না জানতে চান।


আর কেওয়াইসি আপডেট না থাকলে টাকা জমা দিলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে বলেও জানান। এছাড়া সুদীপবাবুকে ব্যাঙ্কের সাথে যোগাযোগ করতে বলেন। এরপর সুদীপবাবুর এটিএমের পিন দেখে নিয়ে কোনো ভাবে এটিএম কার্ডটি হাতবদল করে অন্য একটি কার্ড দেন।


তারপর সেই এটিএম থেকে ১ লক্ষ ৫ হাজার টাকা হাতিয়ে নিতেই সুদীপবাবু পুলিশের কাছে অভিযোগ দায়ের ক্রেন। টালিগঞ্জ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসি ক্যামেরার সূত্র ধরে অভিযুক্তকে দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের এনায়েতপুর থেকে গ্রেফতার করে।


এই ঘটনার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক এটিএম প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31