"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ ১ জন প্রৌঢ় ও আহত ১০ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার নাকাশিপাড়ার পাটুয়াভাঙা গ্রামে জমিতে পাঁচিল দেওয়াকে ঘিরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হলেন ১ জন প্রৌঢ়। আর আহত হয়েছেন আরো ১০ জন। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে হইচই শুরু হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে পাটুয়াভাঙা গ্রামের বাসিন্দা চিল্লু শেখ ও কুদ্দুস শেখের পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ শুরু হয়। এদিন কুদ্দুসবাবুর পরিবার আদালতের নির্দেশ পেয়ে পাঁচিল দেওয়ার কাজ শুরু করেছিলেন। কিন্তু ওই সময় চিল্লবাবুর পরিবার তাদের উপর চড়াও হন।


এরপর কুদ্দুসবাবুর দাদা আব্বাস শেখ এবং বৌদি আমিরোন বিবির সাথে গন্ডগোল শুরু হয়। ধীরে ধীরে কথা কাটাকাটি মারামারি অবধি গড়িয়ে পড়ে। তারপর দাদা-বৌদিকে বাঁচাতে কুদ্দুসবাবুর হাতে ফটিক শেখ নামে এক জনের হাত থেকে গুলি লাগে বলে অভিযোগ উঠেছে।


/

এই ঘটনায় কুদ্দুস সহ দশ জন আহত হয়েছেন। আর ওই আহতদের মধ্যে ছয় জনকে শক্তিনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যাদের মধ্যে দুই জনের মাথায় আঘাত লেগে অবস্থা খুব আশঙ্কাজনক। পুলিশ এই ঘটনাটি ভালোভাবে খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31