অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ হালিশহরে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্য়োপাধ্যায়কে। নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে প্রথম কর্মসূচি ছিল তাঁর। আর এবার খাস কলকাতায় একই স্লোগান শুনতে হল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মমতা নেতাজির মূর্তিতে মালা দেওয়ার পরই, হঠাৎ ভিড়ের মধ্যে থেকে স্লোগান ওঠে, ‘চোর… চোর’।
মঙ্গলবার ক্ষুদিরাম বসুর ছবি হাতে নিয়ে শ্যামবাজারে নেতাজি মূর্তির পাদদেশে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এই সংগ্রামীদের আমরা কোনোদিন ভুলব না।” নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে মাতঙ্গিনী হাজরার প্রতি শ্রদ্ধা জানিয়ে মমতা বলেন, আমরা দেখানোর জন্য কোনও অনুষ্ঠান করি না। আমরা হৃদয় দিয়ে ভাবি।” নেতাজির মূর্তিতে মমতা মালা দেওয়ার পরই আচমকা স্লোগান শুরু হয়। কালীঘাটপন্থী তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, বিজেপির কর্মীরাই ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে উঠে চলে যান। তারপরও চলতে থাকে বিক্ষোভ।
Sponsored Ads
Display Your Ads Hereদেখা যায়, এক ব্যক্তি রাস্তায় বসে পড়ে হাততালি দিয়ে স্লোগান দিচ্ছেন। আর এক ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি অকপটে বলেন, “যতক্ষণ উনি মালা দিচ্ছিলেন, আমরা কিছুই করিনি। পরে বলেছি। চোরকে তো চোর বলতেই হবে।” কালীঘাট-শিবিরের দাবি, এভাবে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। গত রবিবার হালিশহরে মমতার গাড়ি লক্ষ্য করে কাদা ও জুতো ছোড়ার অভিযোগ ওঠে। মমতাকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগানও। সেই ইস্যুতে মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার জন্য পুলিশ যথাযথ ব্যবস্থাপনা করেছিল। কিন্তু জনরোষের শিকার হয়েছেন তিনি।”









