নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি মহিলা। নিয়ে যাওয়া হল জলপাইগুড়ি হোল্ডিং সেন্টারে। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। হায়দরাবাদ যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ওই বাংলাদেশি মহিলাকে। যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে শিলিগুড়ি জিআরপির এসওজি টিম এবং এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।










