"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দীর্ঘদিন থেকে সম্পর্ক রেখে অন্তঃসত্ত্বা তরুণীকে বলপূর্বক গর্ভপাত করানো হলো

Share

নিজস্ব সংবাদদাতাঃ নাগপুরঃ এবার অন্তঃসত্ত্বা তরুণীকে ধর্ষণের পর জোর করে গর্ভপাত করানোর মতো নির্মম ঘটনা ঘটে নাগপুরে। প্রথমে অন্তঃসত্ত্বা অবস্থায় ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এরপর অত্যাচার করে ঘরের মধ্যেই গর্ভপাত করতে বাধ্য করা হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য তৈরী হয়।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, নাগপুরের যশোধরা নাগরের এক তরুণী সোহেল ওয়াহাব খান নামে এক যুবকের সাথে প্রায় ৬ বছর ধরে সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই তরুণীর উপর সোহেল সম্পর্কে থাকাকালীনই মানসিক অত্যাচার শুরু করে। তারপর ২০১৬ থেকে ওই তরুণীকে যৌন হেনস্থা শুরু করে। এরপরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হলেও ক্রমাগত ধর্ষণ চালিয়ে যায়।


এমনকি ওই তরুণীকে ইউটিউবে গর্ভপাতের ভিডিয়ো দেখিয়ে বাড়ির মধ্যেই নিজের গর্ভের ভ্রুণ নষ্ট করতে বাধ্য করা হয়। তারপরে বিষয়টি জানাজানি হতেই ওই তরুণী পরিবারের সদস্যদের সাথে পুলিশের দ্বারস্থ হয়ে সমস্ত ঘটনা জানায়।


পুলিশ সূত্রে জানা যায়, সোহেল বিবাহিত। বাড়িতে স্ত্রী ও সন্তানও আছে। এছাড়া প্রথম বিয়ের বিচ্ছেদের পর দ্বিতীয়বার সংসার শুরু করে। সেখানেও এক সন্তান রয়েছে। এরপরেও সোহেল সব কিছু লুকিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ওই তরুণীর সাথে সম্পর্ক রেখে ধর্ষণ এবং অত্যাচার চালাতো।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930